ডাবল মার্ডার আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে সিআরবি ডাবল মার্ডার আসামি ও কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর মেহেদীবাগ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত লিমন চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, রেলের টেন্ডার, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।

২০১৩ সালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে রেলের কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত ও শিশু আরমান নিহত হয়।

এ ঘটনায় করা মামলায় লিমনকে দ্বিতীয় প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর