নায়িকা হলেই প্রেম বা বিয়ের গুঞ্জন রটে। দীঘি গণমাধ্যমকে বলেন, নায়িকা তো মনে হয় সব মিলিয়ে দুই মাস হলো হলাম। সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে দুই মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে বছরখানেক লেগে যায়। এখনো আমার নামে এমন কিছু নিজে শুনিনি।
তো আমার মনে হয়, আমি শোনার আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা, আমাদের আগে ভালো শুনতে পারেন। আপনাদের কাছে চলে যায় বা আপনাদের কাছে এমন গসিপ চলে যায়। আপনারা জানলে আমাকে আগে জানাবেন, তাহলে আমি বেশি খুশি হব।
দিঘীর সদ্য প্রয়াত মা ছিলেন চিত্রনায়িকা দোয়েল। তার বাবা চলচ্চিত্র প্রযোজক ও একসময়ের ফোক ছবির নির্ভরযোগ্য নায়ক সাত্তার।
বার্তাবাজার/আর.আর