কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজের সংকট মোকাবিলার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ আগামী ৩ বছরেই দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে স্থিতিশীল অবস্থায় আসবে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, প্রতি বছরই ৮ থেকে ১০ লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে, যা ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়।
তিনি আরও বলেন, বিএনপি’র নেতৃত্বে ৪ দলীয় জোটের শাসনামলে দেশে কৃষির উন্নয়নে কোন গুরুত্ব প্রদান করেনি, কৃষিতে চরম অবহেলা দেখিয়েছিল। সারসহ কৃষি উপকরণ নিয়ে চরম হাহাকার ছিল। শুধু সারের জন্য ১৮ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।
বার্তাবাজার/কে.জে.পি