মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ব্যাপি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশ ব্যাপি ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপজেলার কেয়াইন ইউনিয়নে বড় শিকারপুরে জেলা যুবদল ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ সালাম মোল্লার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সুমন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ হোসে, শ্রীনগর উপজেলা যুবদল সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা আমজাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন মোড়ল, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, লোকমান শেখ, মোয়াজ্জেম হোসেন, শেখ মুজিবুর রহমান, নূর খান, আঃ রহমান, লিটন সরকার, প্রিন্স নাদিম, কাউসার, সুশীল, জহির খান, আরিফ খান রিগ্যান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/অমি