হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ধর্ম অবমাননার অজুহাতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ এবং একই অজুহাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বহিস্কারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে।

আজ শুক্রবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলা হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ জয়লাল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সদর উপজেলা সভাপতি সাধন চন্দ্র চৌধূরী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত দাস, সাবেক পৌর কাউন্সিলর কিংকর ঘোষ প্রমূখ।

এ সময় বক্তারা, কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের আইনের আওতায় আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর