মানুষের অধিকার কাড়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ: দুদু

মানুষের অধিকার কেড়ে নেয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ, আর ফিরিয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে বিএনপি বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এখন দেশের জাতীয় সংকট হচ্ছে, স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই। দেশে এখন জাতীয় সংকট হচ্ছে, গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি সংঘাত না। আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, আর বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, স্বৈরতন্ত্রের পক্ষে সব সময় খারাপরা থাকে, আর ভালোর পক্ষে গণতন্ত্র। সেজন্য আমরা যারা লড়াই করছি ভালোর জন্যেই করছি। আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জায়গায় জায়গায় লাশ, আর ধর্ষণের যেন মহোৎসব শুরু হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর