দেশে এই প্রথম হি’জরা জনগোষ্ঠীর মানুষদের জন্য উদ্বোধন করা হয়েছে ‘দাওয়াতুল কোর’আন তৃতীয় লি’ঙ্গের মাদ্রাসা’।
আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গিরচরের লোহার ব্রিজ এলাকার আনুষ্ঠানিকভাবে এ মাদ্রাসার উদ্বোধন করেন বাংলাদেশ হিজ’রা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুর রহমান আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কমিশনার সাইদুল ইসলাম মাদবর, ওয়ার্ড আওয়া’মীলীগের সভাপতি মোস্তাক কামাল সরকার,সম্পাদক মামুন অর রশিদ, বাংলাদেশ হিজ’রা কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব জাহাঙ্গীর শুভ প্রমুখ।

হিজ’রা নেতা সোনালী ‘বার্তা বাজার’কে বলেন, ছোটবেলা থেকে স্কুল কলেজে গেলে সহপাঠীরা হাস্যরস করতো। সবাই ভাল চোখে দেখতো না। আগে হিজরা’রা মা’রা গেলে কেউ জানা’যা পড়াতে আসতো না। অবহেলা করতো সবাই। এ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় আমরা ইসলামের আলোতে আলোকিত হব।
অনুষ্ঠানে ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাতবর একটি মাদ্রাসা নির্মানে যায়গা নির্মানের আশ্বাস দেন।
বার্তাবাজার/অমি‘