মার্কিন নির্বাচন: কত ভোট পেলেন এই ২ প্রেসিডেন্ট প্রার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ছাড়াও মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন আরও দুই জন।

একজন লিবারেল পার্টির জো জার্গেনসন, অন্যজন গ্রিন পার্টির হাওই হকিন্স।

যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকেই রাজনৈতিক পাড়ায় আধিক্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির। যদিও দেশটিতে আরও কয়েকটি রাজনৈতিক দল আছে এবং সেসব দলের প্রার্থীরা প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেন।

উদারপন্থী লিবারেল লিবারেটারিয়ান দলের মনোনীত প্রার্থী ছিলেন ৬৩ বছর বয়সী জো জার্গেনসন।

অন্যদিকে গ্রিন পার্টির ৬৭ বছর বয়সী হাওই হকিন্স পরিবেশবাদী হিসেবে অধিক পরিচিত। ‘গ্রিন নিউজ ডিল’ স্লোগানে ২০১০ সাল থেকেই কাজ করে আসছেন তিনি।

জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বৈরথে ইতোমধ্যে নিজেদের পরাজয় নিশ্চিত হয়েছেন এই দুই প্রার্থীর। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসাব অনুযায়ী, জো জার্গেনসেন পেয়েছেন মোট ১৬ লাখ ৪৩ হাজার ৭০ পপুলার ভোট; যা মোট ভোটের মাত্র ১.১ শতাংশ।

অন্যদিকে মাত্র তিন লাখ ২৮ হাজার ২২১ পপুলার ভোট পেয়েছেন হকিন্স যার অনুপাত এক শতাংশেরও নিচে; শূন্য দশমিক দুই শতাংশ।

এছাড়াও আরও কয়েকজন প্রার্থী এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে তারা একেবারেই আলোচনার বাইরে। তারা সবাই মিলে এখন পর্যন্ত পেয়েছেন শূন্য দশমিক তিন শতাংশ ভোট; মোট সংখ্যায় তিন লাখ ৬২ হাজার ৮৫৬ ভোট।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর