যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি এখনো, অথচ ডোনাল্ড ট্রাম্পকে গত বুধবারই বিজয়ী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। এবার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
স্লোভেনিয়া ‘ট্রাম্পের শ্বশুরবাড়ি’। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানসা মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য বিজয়ী হিসেবে শুভেচ্ছা জানান।
স্থানীয় সময় গত বুধবার প্রেসিডেন্ট পদে বিজয়ের জন্য ট্রাম্পকে টুইট করে অভিনন্দন জানান স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। অতি উৎসাহী এ আচরণের জন্য এখন ইয়ানেস ইয়ানসাকে তিরস্কৃত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর থেকে।
বার্তাবাজার/আর.আর