নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে ইলিশ ধরা শুরু হলেও বাজারে এখনও পর্যাপ্ত নয় বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আর এ সুযোগে আগের তুলনায় বেশি দাম হাকাচ্ছেন দোকানিরা। তবে ইলিশের দাম বেশি থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের। দামও কমেছে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, ফকিরাপুল, টিঅ্যান্ডটি বাজার, কমলাপুর, বাসাবো, খিলগাঁও, মালিবাগ ও রামপুরা বাজারে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে প্রতি এক থেকে দেড়কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকা। এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১০৫০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা। আর ছোট সাইজের ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
খিলগাঁ বাজারের এক ক্রেতা জানান, অনেক দিন পর টাটকা ইলিশের সাদ নিতে চাইলেও সম্ভব হচ্ছে না। বাজারে ইলিশ এলেও দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা।
বার্তাবাজার/আর.আর