কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। তিনি কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সিনেট সদস্য।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুমায়ুন মাহমুদের ভাই এজাজ মাহমুদ জানান, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তার ভাই করোনায় আক্রান্ত হন। প্রথমে তাকে বারডেম হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সর্বশেষ পরীক্ষায় তার করোনা নেগেটিভ এলেও ফুসফুস ও কিডনিতে নানা জটিলতা দেখা দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মরহুমের প্রথম জানাজা শুক্রবার সকাল ৯টায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদে (লেডিস ক্লাবের পাশে) এবং দ্বিতীয় জানাজা বিকেল ৩টায় দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
পরে তাকে মোহাম্মদপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি