প্রেসিডেন্ট নির্বাচন : আইনি লড়াইয়ে হেরে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জর্জিয়া ও মিশিগানে আইনি লড়াইয়ে হেরে গেছে ট্রাম্প শিবির। ভোটে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ না দেয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিবিরের মামলা প্রত্যাহার করেন বিচারক।

ফলে আদালতের লড়াইয়ে এ দুটি রাজ্যে হেরে যাওয়ার পর নেভাদায় তারা নতুন করে অনিয়মের অভিযোগে মামলা করার কথা জানিয়েছে। ট্রাম্প শিবিরের অভিযোগ, সেখানে বিলম্বে যাওয়া ৫৩টি ব্যালট মূল ব্যালটের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিচারকরা।

জর্জিয়ার সুপেরিয়র কোর্ট জজ জেমস ব্যাস বলেছেন, ব্যালট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, প্রমাণ না থাকায় সেই অভিযোগের বৈধতা নেই।

মিশিগানের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেছেন, অভিযোগের কোনো সত্যতা পাই নি। এসব রায়ের পর ট্রাম্প শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায় নি।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর