সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ গত মঙ্গলবার শেষ হলেও এখন পর্যন্ত ৪টি রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। খবর বিবিসির।

কিন্তু চূড়ান্ত ফলাফল আসার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ইতোমধ্যে তার ঝুলিতে ৭ কোটি ২২ লাখ ১০ হাজার ৫০২ ভোটারের সমর্থন পড়েছে। সম্পূর্ণ ফলাফল প্রাপ্তির পর এ সংখ্যা আরও বেড়ে যাবে।

চূড়ান্ত ফলাফল এখন নির্ভর করছে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং পেনসিলভেনিয়া – এ চারটি রাজ্যের ওপর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর