মার্কিন নির্বাচনের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসততা দেখিয়েছেন, ফলাফল আসতে শুরু করার পর নিজ দলের সিনেটদের উপর রাগ ঝেড়েছেন। বেশ কয়েকটি টুইটে নির্বাচন নিয়ে হটকারী মন্তব্য করেছেন।
প্রথমে নিজেকে জয়ী ঘোষণা দিলেও এখন খানিকটা মুষড়ে পড়েছেন ট্রাম্প।
গত মঙ্গলবার শেষ রাতে জনসমক্ষে ভোট জালিয়াতির অভিযোগ এনে বক্তৃতা দেওয়ার পর আর ট্রাম্প দেখা দেননি। টুইটারে তার নতুন কোনো পোস্ট না থাকায় গণমাধ্যম ও সাধারণ জনগণও খানিকটা অবাক। কী হয়েছে ট্রাম্পের!
ট্রাম্প বেঁচে আছেন এবং ভালোও আছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তার নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন এ কথা জানিয়েছেন।
বিল স্টেপিয়েন বলেছেন, ‘আগেভাগেই ট্রাম্পকে পরাজিত বলা হচ্ছে, এটা ঠিক নয়। ডোনাল্ড ট্রাম্প বেঁচে আছেন এবং ভালো আছেন।’
এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনের অব্যবস্থাপনা ও অনিয়মের তথ্য সংগ্রহ করার জন্য একটি ওয়েবসাইট উন্মুক্ত করছে ট্রাম্পের প্রচারণা শিবির। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য সংগ্রহ করে অধিকতর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে শিবিরটির পক্ষ থেকে জানানো হয়।
বার্তাবাজার/আর.আর