বিশ্বে করোনায় আক্রান্ত ৪ কোটি ৯০ লাখ ছাড়াল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখের বেশি। মৃত্যু হয়েছে সাড়ে ৮ হাজারের বেশি। এ নিয়ে মোট মৃত্যু ১২ লাখ ৩৯ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৪ কোটি ৯০ লাখের বেশি।

দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে বৃহস্পতিবারও মারা গেছেন ১১শ’র বেশি মানুষ, রেকর্ড সোয়া লাখের ওপর শনাক্ত।

এরপরই ৬৭৫ জনের মৃত্যু দেখলো ভারত; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২৫ হাজার ছাড়ালো। অবশ্য, সংক্রমণ শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ফ্রান্স; দেশটিতে একদিনে চিহ্নিত হলো ৫৯ হাজারের মতো রোগী। অন্যান্য ইউরোপের দেশগুলোতেও দৈনিক সংক্রমণ শনাক্ত ২০ থেকে ৪০ হাজারের মধ্যে, একইসাথে বাড়ছে মৃত্যুহারও।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর