কারিগরি জটিলতা দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার বসানো যায়নি পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। ফলে আজ শুক্রবার স্প্যানটি বসানো হবে। সেতুর মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলারের ওপর ওয়ান-বি নামের স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। কিন্তু কারিগরি সমস্যার কারণে স্প্যানটি বসানো সম্ভব হয়নি।
গেলো মাসে পদ্মাসেতুতে ৪টি স্প্যান বসানো হয়েছে যা প্রকৌশলীদের বড় একটি সাফল্য। চলতি মাসেও ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বার্তাবাজার/কে.জে.পি