ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট মিলে টানা ৯ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে রাজধানীর মাতুয়াইল কোনাপাড়া এলাকার বহুতল ভবনে অবস্থিত লাইটের কারখানার আগুন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে লাগা আগুন নিয়িন্ত্রনে ধাপে ধাপে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট হাজির হয়। পরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেনঞ্জ গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এই ঘটনার কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ওই ভবনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি