স্টার জলসা, প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ

স্টার জলসা, স্টার গোল্ড, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এসব চ্যানেলগুলোর পরিবেশক জাদু ভিশনের সঙ্গে দ্বন্দ্বের সমাধান না হওয়ায় বাংলাদেশে স্টার গ্রুপের ওই চ্যানেলগুলো গত বুধবার থেকে সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।

কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানান, ‘পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।’

তবে যেসব অপারেটর কোয়াবের সদস্য নয়, তারা সম্প্রচার চালু রেখেছে জানিয়ে আনোয়ার পারভেজ বলেন, ‘আমরা বন্ধ করার আহ্বান জানিয়েছি, এর ফলে দেশের মোট ৭৫ শতাংশ দর্শক এবং ঢাকার প্রায় ৯০ শতাংশ দর্শক এসব চ্যানেল দেখতে পারছে না।’

সমস্যা সমাধানে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা চেষ্টা করছে সমস্ত বাংলাদেশের কেবল অপারেটরদের বিল অনৈতিকভাবে ‘ওয়ান অ্যালায়েন্স’ নামক সংগঠনের মাধ্যমে জোরপূর্বক সংগ্রহ করতে, যা ব্যবসায়িক নীতি ও আইনের পরিপন্থী। আমরা বরাবরই সমস্যা সমাধানে আগ্রহী। কোনো কেবল অপারেটর যদি বিল পরিশোধের মাধ্যমে এককভাবে বসে সমঝোতা করতে চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা।’

সমস্যা সমাধানে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাদু ভিশনের এই কর্মকর্তা বলেন, ‘কেবল অপারেটর এবং পে-চ্যানেল সরবরাহকারীর মধ্যে সরকার অনুমোদিত একটি সার্বজনীন সাবস্ক্রিপশন চুক্তি সরকার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। এর ফলে কেবল অপারেটররা ঝামেলা ছাড়াই ব্যবসা করতে পারবেন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হবে না।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর