আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে: ট্রাম্প

বিজয় নিয়ে আমার সাথে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বৈধ ভোট গননা করা হয় তাহলে আমি খুব সহজেই জিতবো। আর যদি অবৈধ ভোট গননা করা হয় তাহলে তারা আমাদের বিজয় চুরি করতে পারে।

ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরেও অনেক ক্রিটিক্যাল স্টেটে আমি জিতেছি। এরমধ্যে ফ্লোরিডার মতো স্টেটে বিপুল ব্যবধানে জিতেছি।

ট্রাম্প আরও বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পরে রহস্যজনকভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।

তিনি দাবী করেন, এখানে নির্বাচন শেষ হবার পর ভোট পাঠানো হয়েছে, বেআইনি ভোট গ্রহণ করা হয়েছে, গোপনে ভোট গোনা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর