১৬ ইউনিট মিলে ৬ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি কোনাপাড়ার আগুন

পার হয়ে গেছে ছয় ঘন্টা। কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট মিলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজধানীর মাতুয়াইল কোনাপাড়া এলাকার বহুতল ভবনে অবস্থিত লাইটের কারখানার আগুন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে লাগা আগুন নিয়িন্ত্রনে ধাপে ধাপে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট হাজির হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১২টা পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটি একটি আবাসিক ভবন। কিন্তু ভবনের ষষ্ঠ তলায় ওয়্যার হাউজের সব ধরনের মালামাল মজুদ রাখা হয়েছে। আগুনে ওই ওয়্যার হাউজের মামলামালে আগুন লাগে।

এই আগুন ভবনের অন্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। ওয়্যার হাউজের ওই সব পণ্যের মধ্যে দাহ্য পদার্থই বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণের আনতে একটি দেরি হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর