ট্রাম্পের সমর্থকরা অস্ত্র নিয়ে বিক্ষোভ করছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অনেকটাই নিশ্চিত। এমন সময় অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রে সশস্ত্র বিক্ষোভ করেছে ট্রাম্প সমর্থকরা।

তখন একদল সমর্থক ভোট গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা ‘ভোট চুরি বন্ধ করতে হবে’ বলে স্লোগান দেয়। কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এমন দ্বিধায় পড়ে কর্তৃপক্ষ।

ট্রাম্পের পক্ষে পড়া ভোট ইচ্ছাকৃতভাবে গণনা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় তাদের অনেকের হাতে আধুনিক অস্ত্র ছিল।
সূত্র: পার্সটুডে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর