রাজধানীর আদাবরে অস্ত্র ও ইয়াবাসহ আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর অফিসার মামুন জানান, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে সপরিবারে দেশের বাইরে পালিয়ে যান মনির। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে গত কোরবানির ঈদের সময় দেশে ফেরেন তিনি।
গত তিন মাসে জাল কাগজপত্র বানিয়ে শুধু ঢাকা উদ্যানের চারটি প্লট দখল করেছেন মনির। তার বিরুদ্ধে দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে।
বার্তাবাজার/এসজে