ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার দায়ে ৬ পুলিশ সদস্য কারাগারে

রংপুরে নকল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শওকত আলী জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন- রংপুরের পীরগঞ্জের প্রথমডাঙ্গা এলাকার খলিলুর রহমানের ছেলে নুরু নবী মিয়া, কোতয়ালী থানা এলাকার ঝারুয়াবান্ধা গ্রামের আশিকুর আলীর ছেলে পুত্র মাহাবুব আলম, রংপুর নগরীর মহেশপুর হাজিপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কোতয়ালী থানা এলাকার বালুয়া পাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মাহাবুব আলম, ঘারুয়াপাড়া এলাকার আজাহারুল ইসলামের ছেলে শফিউজ্জামান ও নীলফামারী জেলার সৈয়দপুরের নেকিরহাট এলাকার নাজিম উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন।

সূত্র জানায়, ওই ৬ ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি নেয়। পরবর্তীতে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তদন্ত করে দেখা যায় সার্টিফিকেটগুলো জাল।

এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর বাদী হয়ে ২০১৯ সালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৬ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার ৬ আসামী রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর