নির্বাচনের আগমুহুর্তে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে বহিস্কৃতদের মশাল মিছিল

আর কিছু সপ্তাহখানেক পরেই ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। কিন্তু এমন অন্তিমমুহুর্তে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীরকে দল থেকে বহিস্কারের দাবিতে মশাল মিছিল করেছে দলটির বহিস্কৃত নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে তারা এই মিছিলের আয়োজন করেন।

মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। তবে জানা গেছে শতাধিক নেতাকর্মী মশাল হাতে সেখানে জমায়েত হয়।

এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও মশাল মিছিলে নেতৃত্ব দেওয়া নাজিম উদ্দিন দেওয়ান বলেন, এস এম জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার, গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসের সামনে মারামারির বিচার ও মহাসচিবের বাসার সামনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বহিষ্কৃত ১৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে এ মশাল মিছিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮ আসনে আটজন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়ার সময় কফিল উদ্দিন ও এসএম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর