ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল আমরা পেয়েছি, অনেক সমস্যা জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা।
বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার এলাকায় আধুনিক জবাইখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা বলেন।
তিনি বলেন, ডিএসসিসির মার্কেটগুলোতে বেসমেন্ট গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা থাকলেও অনেক মার্কেটে তা ভেঙে দোকান করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না।
মেয়র তাপস আরও বলেন, আপনারা কিছুদিন পরে জানতে পারবেন, এরই মাঝে আমরা একটি মার্কেটে যে অবৈধ দোকানগুলো করা হয়েছে, সেগুলো উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি, উচ্ছেদ আরম্ভ হবে।
বার্তাবাজার/এসজে