ধর্ষণ মামলায় ৩ দিনের রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের সোহাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল হাসান সোহাগকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল (বুধবার) বিকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আজ (বৃহস্পতিবার) তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ঢাকা মহানগর হাকিম কনক কুমার বড়ুয়া তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোহাগ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ করেন তারই বিভাগের স্নাতকোত্তরের ওই ছাত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর