চলতি বছরই বাইসাইকেল কিনে গাড়ি হাইকোর্টে রেখে মাঝে মাঝেই সাইকেল চালিয়ে কোর্টে আসবেন বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি মো.আশরাফুল আলম। পাশাপাশি সাইকেলের জন্য আলাদা লেন করতেও সুপ্রিম কোর্ট বার সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ পাশে সাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিচারপতি মো. আশরাফুল কামাল
তিনি বলেন, ‘সাইকেলের কোনো তেল খরচ হয় না। পরিবেশেরবান্ধব। আমি নিজেও সাইকেলে আসতে চাই বাসা থেকে। আমি সাইকেল একটা কেনার চেষ্টা করছি, ইনশাআল্লাহ এ বছর। আমি কিনে কোর্টে গাড়ি রেখে সাইকেলে বাসা থেকে হাইকোর্টে আসবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমরা আসবো, তাতে অসুবিধার কী আছে!
এতে সরকারের ফুয়েল সেভ হবে। পরিবেশ রক্ষা পাবে, রাস্তায় যানজট থেকে রক্ষা হবে। আমরা বাসা থেকে একশ গাড়ি নিয়ে যখন কোর্টে আসি তখন একশটা গাড়ির ট্রাফিকও সাংঘাতিক। ’
বার্তাবাজার/এসজে