সাতক্ষীরায় ১২ কেজি রূপার গহনাসহ ভ্যানচালক গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪৫) নামে এক ভ্যান চালককে ১১ কেজি ৭০০ গ্রাম রূপার গহনাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলার গয়ড়া সড়কের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে খোকনকে গ্রেফতার করা হয়।

আটক মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী কলারোয়ার কেঁড়াগাছী গ্রামের আশরাফ ঢালীর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বঙ্গবন্ধু মহিলা কলেজের সামানে থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভ্যানের গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ভ্যানে থাকা একটি বাজারের ব্যাগে ১১ কেজি ৭০০ গ্রাম রূপার গহনা নয়টি প্যাকেটে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ভ্যানচালক মাসুদুরকে।

জব্দ করা গহনার মধ্যে ২০ জোড়া বালা ও বাকি সব চেইন যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর