মার্কিনীরা প্রেসিডেন্ট নির্বাচন করতে উত্তেজনা তুঙ্গে উঠিয়ে রেখেছেন। শেষ খবএ পাওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন জো বাইডেনের থেকে। ফলাফল ঘোষণার বাকি ৪টি রাজ্যের যেকোনো একটিতে জয় পেলেই বাইডেন হয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
এমন পরিস্থিতিতে নিজের জয়ের বিষয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী বাইডেন টুইটারে আজ (বাংলাদেশ সময়) সকালে বেশ কয়েকটি পোস্ট করেছেন।
সর্বশেষ লেখা হয়েছেঃ
“ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনের ফলাফলের সিদ্ধান্ত নেবেন না, আমিও নেবো না।
এই সিদ্ধান্ত নেবে আমেরিকার জনগণ। আর সেজন্যই প্রতিটি ভোট যেন গণনা করা হয় তা নিশ্চিত করতে আমরা ‘বাইডেন ফাইট তহবিল’ চালু করেছি।
কিন্তু নির্বাচনের পর দু’দিন পার হলেও পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়নি। এর কারণ মেইলে পাওয়া ভোট যেগুলো গণনায় বাড়তি সময় লাগছে। ভোট গণনা বা ফল ঘোষণায় বিলম্বকে প্রেসিডেন্ট ট্রাম্প দেখছেন ‘জালিয়াতি’ হিসেবে।
বার্তাবাজার/এসজে