‘শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়’

মহামারী করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সমগ্র বিশ্ব অতিক্রম করে গেলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার ২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি

স্পিকার বলেন, শিক্ষার্থীদের মূল্যবান সময়ের কথা বিবেচনা রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যপ্তির কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর