কুমিল্লার তিতাস উপজেলার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে আজ বৃহস্পতিবার গুজব প্রতিরোধ, সাস্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশং ফোরাম এর আহবায়ক মোঃ পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাতানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, গাজীপুর আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ রউফ, মঙ্গলকান্দি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা.লনি দেবনাথ প্রমুখ।
বার্তাবাজার/অমি