মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে কল্যাণ সভা হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়। সভায় জেলা পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম সভাপতিত্ব করেন।

এসময় পুলিশ সুপার মো. আব্দুল মোমেন অফিসার ও ফোর্সের কল্যাণে করণীয় বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জেলা থেকে যে সকল পুলিশ সদস্য অবসরগ্রহণ করেন তাদের পি.আর.এল-এর বিধিমালা অনুসারে সকলকে প্রাপ্যতা অনুযায়ী সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টাস মো. আদিবুল ইসলাম আদিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ট্রাফিক মো. নাজমুর রায়হান, ডিআইও ১ একেএম মিজানুর রহমান, ডিবি ওসি মো. মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমান, সিরাজদিখান থানার ওসি মো. রিয়াজুল হক, গজারিয়া থানার ওসি মো. মামুন আল-রশিদ, টঙ্গীবাড়ি থানার ওসি মো. হারুন-অর-রশিদ, শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতউল্লাহ্ ভূইয়া, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম। শ্রেষ্ঠ এসআই, ওসি, টিআই, এএসআই’দের মাঝে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় পুলিশ লাইন্সের আর. আই মোঃ আব্দুর রাজ্জাক মাতুব্বর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর