পাবনার আটঘরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত গররী গ্রামের চিকনাই নদীতে উৎসব মুখোর পরিবেশে শেষ হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

আজ বিকেলে প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেন ৪ টি বাইচ দল। তীব্র প্রতিদ্বন্দিতপূর্ন ও মনোমুগ্ধকর এ খেলায় প্রথম স্থান অধিকার করে পবাখালী এক্সপ্রেস, দ্বিতীয় স্থান বাওইখোলা এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অধিকার করে নিউ বাংলার বাঘ।

পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। নৌকা বাইচের আয়োজক আটঘড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশাররফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের রুচির সৌজন্যে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অ ল থেকে অংশগ্রহন করে ১৮টি বাইচ দল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর