ভোলায় সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে ৪নং ওয়ার্ডের মুরাদছবুল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, জনগণের সহযোগীতা নিয়েই ইলিশা ইউনিয়ন কে আর্দশ ইউনিয়ন গড়ে তুলবো, একটি সুন্দর অপরাধমুক্ত সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় বক্তারা বলেন, সুন্দর সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম।

ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়কারী ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় কবির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি সরোয়ার্দী মাষ্টার, সহ সভাপতি মোস্তফা মিয়া, সভাপতি হোসেন মিয়া,সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার,
রহমান হাওলাদার, বারেক মেম্বার, মালেক মিঝি, শাহাবুউদ্দিন ভুলাই, ইউসুফ পাটোয়ারী, নিজাম মোল্লা, ইকবাল হোসেন রাজু প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর