মরিশাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

সড়ক দুর্ঘটনায় মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ৪ বাংলাদেশি মারা গেছে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতেদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে সকল হতাহতের পুর্ণ পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা বাংলাদেশিরা জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানান, তারা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর