পাবনায় র্যাবের বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ বিকেলে পাবনা ঈশ্ব্রদী উপজেলা ভাদুর বটতলা পেট্রোল পাম্প এর সামনে থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ৫৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃত মোঃ জিয়াউর রহমান জিয়া (৩৮), নাটোর লালপুর উপজেলা রামকৃ পুর গ্রামের মোঃ আব্দুস সাক্তারের ছেলে।
জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে পাবনার ঈশ^রদী থানায় মামলা রুজু করা হচ্ছে।
বার্তাবাজার/অমি