মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় ৩ বালতি তাজা ককটেল উদ্বার করেছে ডিবি পুলিশ। তিন বালতিতে মোট ৩৫ টি ককটেল ছিল।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইউনিয়নের বাহের কান্দিগ্রামের সুরু খানের পরিত্যক্ত বাড়ির পিছনে লতাপাতা দিয়ে ডাকা অবস্থায় তিন বালতি ভর্তি এসব ককটেল উদ্বার করা হয়।

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোজাম্মল হক বলেন, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহের কান্দি গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বালতিতে থাকা ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিভিন্ন সময় এই এলাকায় দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালিন এসব ককটেল ব্যবহার করা হয়। এই ব্যাপারে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর থানায় মামলা হওয়ার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর