আগামী রোববার থেকে রেলভবনে ঢুকতে বিশেষ ‘গেট পাস’ লাগবে। গতকাল (বুধবার) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম সাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
জারীকৃত আদেশে বলা হয়, রেলওয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং কার্যপোযোগী পরিবেশ নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রেলভবনে দর্শনার্থী বা তাদের গাড়ি প্রবেশে বেশ কিছু নিয়মাবলি প্রযোজ্য।
জানা যায়, প্রতিদিন মন্ত্রী,সচিব, মহাপরিচালকের একান্ত সচিব ১০ টি দর্শনার্থী গেট পাস ইস্যু করতে পারবে। যুগ্মসচিব বা তার উপরের কর্মকর্তারা দৈনিক ৫টি পাস এবং অতিরিক্ত মহাপরিচালক ডেইলি ৫টা গেট পাস দিতে পারবেন।
দর্শনার্থীদের তথ্য লিপিবদ্ধ করার জন্য অভ্যর্থনায় একটি আধুনিক ব্যবস্থা চালু রাখা এবং দর্শনার্থীদের নাম, পদবি, ঠিকানাসহ সার্বিক তথ্য লিপিবদ্ধ করার পর প্রবেশের অনুমতি পাবে।
আরও জানা যায়, বেলা ১২টার পর রেলভবনে প্রবেশের অনুমতি পাবে। পাসপ্রাপ্ত দর্শনার্থীদের সাথে গাড়ি থাকলে তা নির্দিষ্ট স্থানে পার্কিং করতে হবে। রেলভবনের উত্তরপাশে শুধুমাত্র সেলফ ড্রাইভিং গাড়ি রাখা যাবে। সব দর্শনার্থীকে মাস্ক ব্যবহার করতে হবে।
বার্তাবাজার/এসজে