ময়মনসিংহে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ময়মনসিংহে রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর ভাটিকেশর গোরস্থান মসজিদ সংলগ্ন জামিয়া নূরানীয়া মাদ্রাসায় এ ক্যাম্পেইন করেন সংগঠনের সদস্যরা।

ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান জানান, মাদ্রাসার ৩৫০ জন ছাত্রের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সেই সাথে রক্তদান করতে পারবে এমন ১০০ জনের অধিক রক্তদাতা সংগ্রহ করা হয়েছে এ ক্যাম্পেইন থেকে।

এছাড়াও থ্যালাসেমিয়া, ক্যান্সার সচেতনতা এবং রক্তদানের উপকারিতা জানিয়ে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধও করে সংগঠনটি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর