তিতাসে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে র‌্যলি অনুষ্ঠিত

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এই স্লোগানে কুমিল্লার তিতাসে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রচার অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার বাতাকান্দি বাজার থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে বাজারের অলিগলি প্রদক্ষিণ করা হয়।

বাতাকান্দি বাজারে ও ষ্টেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ‘মাস্ক নাইতো, সেবা নাই। কোথাও মাস্ক ছাড়া গেলে কোন সেবা দেয়া হবে না। দোকানে পর্যন্ত কেনাকাটা করা যাবে না।

করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পড়ার অনুরোধ জানান তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর