পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় রাবেয়া খাতুন (৪২) নামে নারী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ওই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুরে প গড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কা ন কমিউটার নামের লোকাল ট্রেনটি। সরকারপাড়া এলাকায় ট্রেনটি পৌছালে ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মাগুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শান্ত রায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। তার দাফনের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/অমি