রাজধানীতে লাইটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর কোনাপাড়ায় একটি লাইটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় কোনাপাড়ার মাতুয়াইল লাইট হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। আগুনের সূত্রাপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর