মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন সি ডি এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
বার্তাবাজার/অমি