নারী ইউপি সদস্যকে ‘দুশ্চরিত্রা’ বলা সেই চেয়ারম্যানের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুশ্চরিত্রা’ বলা সেই ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে আদালত এক বছর দুই মাস কারাদণ্ড দিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এ রায় ঘোষনা করেন।

এর আগে কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা: শাহানারা বেগম ৮ এপ্রিল ২০১৯ চেয়ারম্যান আবদুল সালাম সিকদার’র বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

বাদীর জবানবন্দি নিয়ে আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে সমন জারী করেন আদালত।

গত ৩ এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন মোসা: শাহানারা বেগম’র বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ‘দুশ্চরিত্রা’ নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর