কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার কালে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ফয়সাল (২৫) নামক এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (২বিজিবি)।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত সংলগ্ন মধ্যমপাড়া এলাকা হতে তাকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যম পাড়ার মীর কাশেমের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে হোয়াইক্যং বিওপির জওয়ানরা মধ্যম পাড়া এলাকায় অবস্থান কালে সন্দেহ জনক এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করে। ধাওয়া খেয়ে পালানোর সময় পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে যাওয়া দুইটি বস্তা উদ্ধার করে মোট ৪০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/অমি