সিরাজদিখানে দুই মিষ্টির দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার আইনে ২ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমান আদালত বসে।

এ সময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য সংরক্ষণ করায় জাতীয় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪৫ ও ৪৬ ধারায় ইছাপুরা বাজারের বিসমিল্লাহ সুইটমিট এর স্বত্বাধিকারী মালেক মিয়াকে বিশ হাজার এবং গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে মালিক নিরঞ্জনকে দশ হাজার টাকাসহ মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আদালতটি পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এ এসআই মাজেদুল ইসলাম।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর