লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননা কথিত অভিযোগের গুজব তুলে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় দ্বিতীয় রিমান্ড শুনানিতে মসজিদে খাদেম সহ চারজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নতুন করে গ্রেফতার হয়েছেন আরে ৫ জন।
আজ সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের মাধ্যমে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফেরদৌসী বেগম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে একই ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হল।উল্লেখ্য গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয়।
নিহত শহিদুন্নবী জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক ছিলেন।
বার্তাবাজার/অমি