মামুন ও নুরকে গ্রেপ্তারের দাবিতে ফাতেমার আল্টিমেটাম

ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন ও সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন অভিযোগকারী শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে তার অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তির কথাও জানান ফাতেমা আক্তার বিথী।

এসময় তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামুন, নুর ও বাকি যে আসামিরা আছে তাদের যদি গ্রেপ্তার না করা হয় তবে সামনে আরো কঠোর কর্মসূচি দেবো। এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ফাতেমা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর