আর মাত্র ৬ ইলেক্টোরাল পেলেই হোয়াইট হাউজ বাইডেনের হাতে

সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ের খুব কাছে এসে গিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। আম্ররকিন প্রেসিডেন্ট হিসাবে নিজের নাম লিখাতে আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

চরম উত্তেজনাকর মুহুর্তে এসে জো বাইডেন বেশ গলা উচিয়ে বললেন, বহু লড়াইয়ের পর অর্জন করা মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ রাজ্য ডেলাওয়ারে কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, এটা পরিষ্কার যে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের জন্য আমি পর্যাপ্তসংখ্যক রাজ্যে জয় পেয়েছি। তবে আমি জয়ের ঘোষণা দিতে আসিনি। এটা জানাতে এসেছি যে, যখন গণনা শেষ হবে আমাদের বিশ্বাস আমরা বিজয়ী হব।

এদিকে, সর্বশেষ ভাগ্য নির্ধারণকারী চারটি অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প টিম। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ভোট গণনায় আইনি চ্যালেঞ্জ জানান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর