সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী ইমরান আহমদ এবং সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদ দুজনই চিকিৎসা নিচ্ছেন বাসায়। শারীরিক অবস্থা ভালোই আছে তাদের।
মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বুধবার (৪ নভেম্বর) করোনা পরীক্ষা করা হয় মন্ত্রী ইমরান আহমদ। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
এর চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদের করোনা পজিটিভ আসে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য।
গত বছরের ৭ জানুয়ারি সিলেট-৪ আসন থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। পরে ওই বছরের ১৪ জুলাই তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
বার্তা বাজার/কে.কে